ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • শক্তি বাড়িয়ে ওড়িশামুখী ঘূর্ণিঝড় গুলাব

    শক্তি বাড়িয়ে ওড়িশামুখী ঘূর্ণিঝড় গুলাব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ এবং ওড়িশা উপকূলের দিকে ঘণ্টায় ১৮ কিলোমিটার গতিতে ধেয়ে যাচ্ছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় গুলাব। গুলাবের আঘাতের আশঙ্কায় রাজ্য দুটির উপকূলীয় জেলাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদফতর।

    ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, গুলাবের কারণে উপকূলের জেলাগুলোতে ঝড়ো হাওয়া ও বৃষ্টি হচ্ছে। কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


    ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) সতর্ক করে দিয়ে বলেছে, ওড়িশার গোপালপুর এবং অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তমের মধ্যবর্তী এলাকায় এই ঘূর্ণিঝড় ঘণ্টায় ৯৫ কিলোমিটারের বেশি বাতাসের গতিবেগ নিয়ে আঘাত হানতে পারে। যদিও রোববার সকালের দিকে ভারতের আবহাওয়া বিভাগের এক সতর্কবার্তায় ঘূর্ণিঝড়ে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৮৫ কিলোমিটার হতে পারে বলে জানিয়েছিল।

    ভারতের আবহাওয়া অধিদফতর ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের কিছু অংশে অতি ভারি বর্ষণের আশঙ্কার রেড ওয়ার্নিং বা লাল হুঁশিয়ারি সংকেত জারি করেছে। এ ছাড়া দক্ষিণ ছত্তিশগড়ে সোমবার (২৭ সেপ্টেম্বর) সতর্কতা জারি করা হয়েছে। তবে সেসময় ঘূর্ণিঝড়টির শক্তি কমে সেটি নিম্নচাপে পরিণত হবে।

    ভারতের ত্রাণ বিভাগের মহাপরিচালক সত্য নারায়ণ প্রধান বলেছেন, ওড়িশায় জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) ১৩টি দল এবং অন্ধ্র প্রদেশে পাঁচটি দল মোতায়েন করা হয়েছে। ঘূর্ণিঝড়ের আঘাতের আশঙ্কায় পূর্ব-সতর্কতা হিসেবে পূর্বাঞ্চলে ট্রেন চলাচল বাতিল, পথ পরিবর্তন অথবা সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

    ওড়িশার সরকার ইতোমধ্যে রাজ্যের দক্ষিণাঞ্চলীয় এলাকার সাতটি জেলায় লোকজনকে সরিয়ে নিতে শুরু করেছে। এই এলাকার গ্যানজাম এবং গজপতি জেলায় লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ জোরদার করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ