ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও
  • ৬ মাসের মধ্যে ভারতে সবচেয়ে কম সক্রিয় রোগী

    ৬ মাসের মধ্যে ভারতে সবচেয়ে কম সক্রিয় রোগী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। তবে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হওয়া মানুষের তুলনায় সুস্থ হয়েছেন বেশি মানুষ। ফলে দেশটিতে সক্রিয় রোগী নেমে এসেছে তিন লাখের নিচে। অন্যদিকে সংক্রমণের হার বাড়ার সঙ্গে বেড়েছে সুস্থতার হারও।

    সোমবার (২৭ সেপ্টেম্বর) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৬ হাজার ৪১ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা কমেছে ২ হাজারের বেশি। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩৬ লাখ ৭৮ হাজার ৭৮৬ জনে।

    অন্যদিকে রোববারের তুলনায় সোমবার ভারতে প্রাণহানির সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ২৭৬ জন। অর্থাৎ গত এক দিনে প্রাণহানির সংখ্যা বেড়েছে ১৬ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৪৭ হাজার ১৯৪ জন।

    এদিকে সংক্রমণ কমে আসার সঙ্গে সঙ্গে ভারতে বেড়েছে সুস্থতার সংখ্যাও। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হওয়া মানুষের তুলনায় সুস্থ হয়েছেন বেশি মানুষ। ফলে গত দুইদিন দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা বাড়লেও সোমবার সেটি কমে ৩ লাখের নিচে নেমেছে।

    গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৯ হাজার ৬২১ জন মানুষ। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা ২৬ হাজারের বেশি। ফলে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৯৯ হাজার ৬২০ জনে। ১৯১ দিন বা ছয় মাসেরও বেশি সময়ের মধ্যে যা সর্বনিম্ন।

    ভারতের মোট শনাক্ত রোগীর শূন্য দশমিক ৮৯ শতাংশ (০.৮৯%) বর্তমানে সক্রিয় রোগী। রোববারের তুলনায় সোমবার এই হার কমেছে। এদিকে ভারতে সুস্থতার হারও বেড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৮ শতাংশ।

    অন্যদিকে, ভারতে শনাক্তের সংখ্যা কমলেও বেড়েছে দৈনিক সংক্রমণের হার। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে দৈনিক সংক্রমণের হার ২ দশমিক ২৪ শতাংশ। গত ২৮ দিন ধরে দেশটিতে এই হার তিন শতাংশের নিচেই রয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ