ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
  • ডেঙ্গু আক্রান্ত আরো ২১৪ রোগী হাসপাতালে

    ডেঙ্গু আক্রান্ত আরো ২১৪ রোগী হাসপাতালে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে আরো ২১৪ রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ১৬৩ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৫১ জন রোগী ভর্তি হন। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারন্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এ সব তথ্য জানা গেছে।

    নতুন ভর্তিকৃতদের নিয়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বমোট ভর্তি রয়েছেন এমন রোগীর সংখ্যা ৯৮৯ জনে দাঁড়িয়েছে।

    হাসপাতালে ভর্তি থাকা ৯৮৯ ডেঙ্গুরোগীর মধ্যে রাজধানী ঢাকার সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৫৮ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন ২৩১ জন।

    এছাড়া চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন এবং সেপ্টেম্বর মাসে ১৭ জনের মৃত্যু হয়।

    এ বছরের শুরু থেকে আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ১৭ হাজার ৫৭১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৫১৯ জন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ