ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া শুরু

    অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আদালতের নির্দেশে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।

    মন্ত্রী বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী অনিবন্ধিত নিউজ পোর্টালের তালিকা করেছে বিটিআরসি। সেই তালিকা ধরেই অনিবিন্ধত নিউজ পোর্টালগুলো বন্ধ করা হচ্ছে।


    মন্ত্রী আরও বলেন, তবে এই বন্ধ প্রক্রিয়ায় ভুলে যদি কোনও পোর্টাল বন্ধ করা হয় তাহলে সংশ্লিষ্ট পোর্টাল কর্তৃপক্ষ বিটিআরসির সঙ্গে যোগাযোগ করে নিবন্ধনের তথ্য প্রমাণ দিলে সেসব সাইট খুলে দেওয়া হবে।

    এদিকে দেখা গেছে, কিছু সময়ের জন্য বন্ধ করে দেয়া হয় বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) বিডিনিউজ২৪, বাংলানিউজ২৪, জাগো, টিবিএস এর মতো শীর্ষ নিউজ পোর্টালগুলো। তবে কিছু সময় বন্ধ থাকার পর পুনরায় খুলে দেয়া হয়েছে পোর্টালগুলো।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ