ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পিতার মৃত্যুর খবরে মেয়ে, মেয়ের মৃত্যুর খবরে নাতির মৃত্যু

    পিতার মৃত্যুর খবরে মেয়ে, মেয়ের মৃত্যুর খবরে নাতির মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হবিগঞ্জের চুনারুঘাটে পিতার মৃত্যুর খবরে মেয়ের মৃত্যু এবং মেয়ের মৃত্যুর খবরে নাতির মৃত্যুর ঘটনা ঘটেছে। মাত্র ৮ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটে। একই দিনে পরপর একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনায় চুনারুঘাটে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে তিন প্রজন্মের মৃত্যুর সংবাদ ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

    চুনারুঘাট উপজেলার শ্রীকুটা গ্রামের হাজী আরজু মিয়া (৭০) বসবাস করতেন চুনারুঘাট পৌর শহরের উত্তর বাজারে। তিনি সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মঙ্গলবার সকাল ৬টায় তিনি মারা যান। তার মৃত্যু সংবাদ শোনার পর দুপুর ১২টায় তার বড় মেয়ে সুরাইয়া খাতুন (৪৫) স্ট্রোক করে চুনারুঘাট হাসপাতালে মারা যান। এনিয়ে বাসায় আত্মীয়স্বজন যখন কান্নায় ভেঙে পড়েন- এরই মধ্যে প্রয়াত সুরাইয়া খাতুনের মৃত্যু সংবাদ শুনে তার বড় মেয়ে উরপা জাহান (১৫) স্ট্রোক করে মারা যায়।

    এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে আসে। এদিকে তাদের মৃত্যু সংবাদ ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। এদিকে মা ও মেয়ের জানাজা বাদআসর শ্রীকুটা মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। তাদের দাফনের পরপরই বাদমাগরিব একই স্থানে পিতা আরজু মিয়ার জানাজা শেষে একই কবরস্থানে দাফন করা হয়। একই সঙ্গে তিন প্রজন্মের এ মৃত্যুর খবর কোনোভাবেই মেনে নিতে পারছেন না এলাকাবাসী।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ