ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • করোনায় আক্রান্ত ধূমপায়ীদের মৃত্যুর ঝুঁকি বেশি

       করোনায় আক্রান্ত ধূমপায়ীদের মৃত্যুর ঝুঁকি বেশি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ধূমপায়ীদের জন্য অতি দুঃসংবাদ নিয়ে এসেছে করোনাভাইরাস সম্পর্কিত একটি গবেষণা। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে বলা হচ্ছে- যারা নিয়মিত ধূমপান করেন, করোনাসহ অন্যান্য সংক্রমণে হাসপাতালে তাদের মৃত্যুর ঝুঁকি অনেক বেশি।

    এর আগে ধূমপান ও করোনা নিয়ে যেসব গবেষণা হয়েছে- তাতে দেখা গেছে, ধূমপায়ীদের ক্ষেত্রে সংক্রমণ দেখা দিলে হাসপাতালে ভর্তি করার প্রয়োজনীয়তা কিছুটা হলেও বেড়ে যায়। বেশ কয়েকটি সমীক্ষাতেই ধূমপানকে ‘রিস্ক ফ্যাক্টর’ হিসেবে দেখানো হয়েছে।

    কিন্তু এ ধরনের গবেষণার ক্ষেত্রে ‘অবজারভেশন মেথড’ ব্যবহার করা হয়েছিল। থোরাক্স নামক একটি জার্নালে প্রকাশিত সাম্প্রতিক গবেষণাটি অবজারভেশনের সঙ্গে সঙ্গে তথ্যও বিশ্লেষণ করেছে।

    অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নটিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা করোনা পরিসংখ্যানের সঙ্গে মিলিয়ে তাদের তথ্য বিশ্লেষণ করে এই গবেষণাপত্র তৈরি করেছেন। চার লাখ ২১ হাজার ৪৬৯ জনের তথ্য গবেষণায় ব্যবহার করা হয়।

    গবেষণায় দেখা যাচ্ছে যারা ধূমপায়ী নন তাদের সঙ্গে তুলনা করলে ধূমপায়ীরা ৮০ শতাংশ বেশি হারে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের একটি বড় অংশই কোভিডে মারা গেছেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ