ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • কাঠবিড়ালি খাওয়া ‘সাদাঠোঁট সবুজ বোরা’ লাউয়াছড়ায় অবমুক্ত

    কাঠবিড়ালি খাওয়া ‘সাদাঠোঁট সবুজ বোরা’ লাউয়াছড়ায় অবমুক্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে শ্রীমঙ্গলের চা বাগানের বাংলো থেকে উদ্ধার করা ‘সাদাঠোঁট সবুজ বোরা’ (White-lipped Pit Viper) সাপটি।

    মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের সহযোগিতায় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল সাপটি অবমুক্ত করেন।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার সকালে এ সাপটিকে প্রথম দেখতে পায় বাংলোর এক ফুলবাগান পরিচর্যাকারী (মালি)। পরে বিষয়টি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে ফোন করে জানালে সজল সাপটিকে উদ্ধার করে নিয়ে যান।

    স্বপন দেব সজল বলেন, দুপুর বেলা ভাড়াউড়া চা বাগানের সহকারী ব্যবস্থাপকের বাংলো কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে পিট ভাইপার সাপটিকে উদ্ধার করতে যাই। গিয়ে দেখি সাপটি দুর্বল অবস্থায় পড়ে রয়েছে। পিট ভাইপারটিকে দেখে বুঝতে পারি কোনো প্রাণীকে খেতে গিয়ে হয়তো সাপটির গলায় আটকে গেছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর সাপটি মুখ থেকে সেটি বমি করে দেয়। তখন সাপটির মুখ থেকে মৃত কাঁঠবিড়ালি বের হয়ে আসে বলে জানান তিনি।

    এ বিষয়ে যোগাযোগ করা হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. কামরুল হাসান বলেন, হোয়াইট-লিপড পিট ভাইপার কমন (সহজে দৃশ্যমান) সাপ। লাউয়াছড়াসহ সিলেট, চট্টগ্রাম এবং সুন্দরবনে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এরা বিষধর। এদের খাদ্য তালিকায় রয়েছে ব্যাঙ, পাখি, পাখির ছানা, ডিম, ইঁদুর ও কাঁঠবিড়ালি জাতীয় প্রাণী। এরা বৃক্ষচারী সরীসৃপ প্রাণী।

    তিনি আরো বলেন, পিট ভাইপারটি একটি কাঠবিড়ালিকে ধরে খেতে গিয়ে গিলতে না পারায় তা গলায় আটকে দুর্বল হয়ে পড়েছিল। তখন সে সবার দৃষ্টিতে পড়ে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ