ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুর প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ
  • বিয়ের নামে প্রতারণা, নারী কারাগারে

    বিয়ের নামে প্রতারণা, নারী কারাগারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্ক গড়ে তুলে বিয়ের নামে প্রতারণা করে অর্থ আত্মসাতের মামলায় মিনু আক্তার নামে এক নারীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

    বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট শফি উদ্দীন এ আদেশ দেন। এর আগে ওই নারী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

    মামলার অভিযোগে জানা যায়, মিনু আক্তার ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলে অনেকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। পরে তাদের সঙ্গে বিয়ের মাধ্যমে প্রতারণা করতেন। মিনুর চারটি ভিন্ন নামে জাতীয় পরিচয়পত্র, তিনজন স্বামী রয়েছে। ভিন্ন নামে তিনি একাধিক প্রতিষ্ঠানে চাকরিও করেছেন। প্রতারণার শিকার ইমাম হোসেন নামে এক প্রবাসী গত ৮ সেপ্টেম্বর মিনু আক্তারকে আসামি করে আদালতে মামলা করেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ