ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা করে যুবককে যাবজ্জীবন বরিশাল নগরীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দিলেন প্রশাসক শিরীন বাবুগঞ্জে সেনাদের গ্রীষ্মকালীন মহড়ায় যুদ্ধক্ষেত্রের খাবার খেলেন প্রধানমন্ত্রী নিজেরা যদি পরিবেশের দিকে খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী আমরাই হবো: প্রধানমন্ত্রী ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সেনাবাহিনী বারবার দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ব্যাংককে বারে ভয়াবহ আগুন, নিহত ২৭ পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সংবর্ধনা জানাতে বরিশালে ৪০ কি.মি. মানবপ্রাচীর আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বরিশালে স্বাগত প্রধানমন্ত্রী, বাজেটে বঞ্চিত দক্ষিণাঞ্চলবাসীর যত দাবি
  • খবর দ্য গার্ডিয়ান’র

    টিকা না নেওয়ায় ইউনাইটেড এয়ারলাইন্সের ৫৯৩ কর্মী বরখাস্ত

    টিকা না নেওয়ায় ইউনাইটেড এয়ারলাইন্সের ৫৯৩ কর্মী বরখাস্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহামারি করোনাভাইরাসের টিকা না নেওয়ায় মার্কিন বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্সের কমপক্ষে ৬০০ জন কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এর আগে আগস্টের শুরুতে কোম্পানিটি অভ্যন্তরীণ সব কর্মীকে করোনার টিকা নেওয়ার নির্দেশনা দেয়। 

    তবে গত মঙ্গলবার টিকা নিতে অস্বীকৃতি জানানোয় এয়ারলাইন্সটি ৫৯৩ জন কর্মীকে বরখাস্ত করেছে। 

    এ ব্যাপারে ইউনাইটেড এয়ারলাইন্সের প্রধান নির্বাহী স্কট কিরবি এবং প্রেসিডেন্ট ব্রেট হার্ট কর্মীদের উদ্দেশে দেওয়া এক নির্দেশনায় জানান, এটি একরকমের কঠিন সিদ্ধান্ত ছিল। তবে বাকি কর্মীদের বহরকে সুরক্ষিত রাখার বিষয়টি সবসময় এয়ারলাইন্স কর্তৃপক্ষের প্রথম অগ্রাধিকার।
    কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন, যারা টিকা নিতে অস্বীকৃতি জানিয়েছেন তারা যদি, চাকরিচ্যুত করার আনুষ্ঠানিক বৈঠকের আগে টিকা নেন তাহলে তাদের আর চাকরিচ্যুত করা হবে না।

    প্রায় ২০০০ কর্মী চিকিৎসাসহ নানা কারণ দেখিয়ে টিকা নিতে চান না এমন আবেদন করেছেন। ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন পর্যালোচনা করবে ইউনাইটেড এয়ারলাইন্স। প্রায় ৬৭ হাজার মার্কিন কর্মীকে টিকা দিতে বলেছিলেন তারা। যারা অব্যাহতি চেয়েছেন তাদের বাদ দিয়ে প্রায় ৯৯ শতাংশ কর্মী টিকা নিয়েছেন বলে জানিয়েছে কোম্পানিটি।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ