ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা 
  • শাড়ি পরায় নারী সাংবাদিককে ঢুকতে বাধা, সেই রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

    শাড়ি পরায় নারী সাংবাদিককে ঢুকতে বাধা, সেই রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শাড়ি পরায় এক নারী সাংবাদিককে ঢুকতে বাধা দিয়েছিল ভারতের দক্ষিণ দিল্লির এক অভিজাত রেস্তোরাঁ। এবার সেই রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হলো। অভিযোগ- রেস্তোরাঁটি এতদিন বিনা ‘হেল্থ’ লাইসেন্সে ব্যবসা চালিয়ে যাচ্ছিল। গত ২৪ সেপ্টেম্বরই রেস্তোরাঁ বন্ধের নোটিস পাঠায় দক্ষিণ দিল্লি পুরসভা। এরপরই রেস্তোরাঁটি বন্ধ করে দেন মালিক।

    এ প্রসঙ্গে দক্ষিণ দিল্লি পুরসভার মেয়র মুকেশ সূর্য জানিয়েছেন, শাড়িকাণ্ডের আগে থেকেই আকিলার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল। বিশেষ করে রেস্তোরাঁর খাবার নিয়ে বেশ কিছু অভিযোগ জমা পড়েছিল। তার প্রেক্ষিতেই তদন্ত কমিটি তৈরি করে পুরসভা। কমিটির রিপোর্টে উঠে আসে হেল্থ লাইসেন্স ছাড়াই চলছিল এই রেস্তোরাঁ। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে হোটেল বন্ধের নোটিস দেওয়া হয়।

    জানা গেছে, রেস্তোরাঁয় পরিদর্শন চালিয়েছিল পুরসভার ইন্সপেক্টর। তখনই দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে চলছে রেস্তোরাঁটি। রান্নাবান্নাও অস্বাস্থ্যকর। দেখা যায়, হেল্থ লাইসেন্স ছাড়াই চলছে রেস্তোরাঁটি। সতর্ক করা সত্বেও লাইসেন্স নেওয়ার ব্যবস্থা করেনি তারা। এরপরই রেস্তোরাঁটি বন্ধের নোটিস পাঠানো হয়। সেই নোটিসের পরিপ্রেক্ষিতেই মালিক রেস্তোরাঁটি বন্ধ করে দেয়। তিনি জানিয়েছেন, লাইসেন্স নিয়ে ফের রেস্তোরাঁটি চালু করা হবে।

    প্রসঙ্গত, দিল্লির আনসল প্লাজার ওই পানশালাসহ রেস্তোরাঁয় অনিতা চৌধুরী নামের ওই নারী সাংবাদিক এমন অভূতপূর্ব অভিজ্ঞতার মুখোমুখি হন। তিনি শাড়ি পরে এসেছিলেন। সেই কারণে রেস্তোরাঁয় ঢুকতে দেওয়া হয়নি তাকে। বদলে বলা হল, ‘স্মার্ট’ ও ‘ক‌্যাজুয়াল’ পোশাক পরে আসার জন‌্য। নিজেই ভিডিও করে ঘটনাটি সোশ‌্যাল মিডিয়ায় পোস্ট করে দেন তিনি। রেস্তোরাঁর বক্তব‌্য শুনে সোশ‌্যাল মিডিয়ায় অনিতা লেখেন, এত অপমানিত তিনি কোনওদিন বোধ করেননি। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ