ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • ধামাকার সিইওসহ দুজন রিমান্ডে, কারাগারে ১

    ধামাকার সিইওসহ দুজন রিমান্ডে, কারাগারে ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইকমার্স প্রতিষ্ঠান ধামাকা ডটকমের সিইও সিরাজুল ইসলাম রানা ও সিস্টেম ক্যাটাগারি হেড ইমতিয়াজ হাসান সবুজের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন গাজীপুর মহানগর সিএমএম আদালত। অপর ভাইস প্রেসিডেন্ট ইব্রাহিম স্বপন ওরফে মিথুন খানকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। বৃহস্পতিবার বিকেলে গাজীপুর আদালতের নির্বাহী হাকিম ইকবাল হোসেন এ আদেশ দেন।

    এরআগে, ২৩ সেপ্টেম্বর প্রতারণার অভিযোগে ধামাকা শপিং ডটকমের চেয়ারম্যান এবং পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন ব্যবসায়ী উত্তর আউচপাড়ার বাসিন্দা ব্যবসায়ী মো. শামীম খান।

    মামলা পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে র‌্যাব। বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে গ্রেপ্তারকৃতদের টঙ্গী থানায় হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার বিকেলে তাদের আদালতে পাঠিয়ে পুলিশ সাতদিনের রিমান্ড চাইলে আদালত দুদিন করে রিমান্ড দেন।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ