ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা 
  • করোনার লাগাম টেনে ধরেছে কুয়েত

    করোনার লাগাম টেনে ধরেছে কুয়েত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুয়েতে করোনার বিষদাঁতের আক্রমণ ভোঁতা হচ্ছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানী আরবি দৈনিক আল রাই জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় দেশটিতে কারো মৃত্যু হয়নি। এতে ২০২০ সালের মার্চের পর এই প্রথম করোনায় মৃত্যুশূন্য দিন দেখল কুয়েত। 

    খবরে আরও জানানো হয়েছিল, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা ৩৩ জন, সুস্থ হয়েছে ৪০ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা ২৪৪৮ জন।

    করোনা নিয়ন্ত্রণে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে কুয়েত। গণটিকা কার্যক্রমের ফলে দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা কম। 

    মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ কুয়েতে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ব্যাপক সাফল্য অর্জন করেছে দেশটির স্বাস্থ্য খাত। শুরু থেকে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে করোনা রোগীদের চিকিৎসাসেবা ও প্রতিরোধক ব্যবস্থা গ্রহণের ফলে সাফল্যের দ্বারপ্রান্তে দেশটি। 

    মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন দেশের সঙ্গে খুলে দেওয়া হয়ে আন্তর্জাতিক ফ্লাইট। এছাড়াও অফিস-আদালত, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, শপিংমল, সুপার শপসহ বিপণী বিতানগুলোতে চলছে স্বাভাবিক কার্যক্রম।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ