ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  •  গরুর ফুসফুসে পানি ঢুকিয়ে বিক্রি, অতঃপর 

     গরুর ফুসফুসে পানি ঢুকিয়ে বিক্রি, অতঃপর 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    মাংসের ওজন বাড়াতে গরুর ফুসফুসের মধ্যে পানি ঢুকিয়ে বিক্রি করা হচ্ছিলো। আর ঠিক ওই সময় হাতে-নাতে বিষয়টি বুঝে মাংস ব্যবসায়ীকে ধরে ফেলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এক কর্মকর্তা। এমন অপরাধের কারণে ওই মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

    সোমবার (১৯ এপ্রিল) দুপুরে রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর বাজারে অভিযানে চালিয়ে এই জরিমানা করা হয়। পরে চাকু দিয়ে কেটে পানিগুলো বের করে ফেলেন ভোক্তা অধিকার কর্মকর্তা।


    জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান মারুফ জানান, ওই মাংস ব্যবসায়ী গরুর মাংসের পাশাপাশি, কলিজা, ফুসফুস, বট (ভুঁড়ি) বিক্রি করেন। অভিযোগ ছিল গরুর ফুসফুসের মধ্যে কৌশলে পানি ঢুকিয়ে ওজন বাড়ান। এরপর সেই ফুসফুস বিক্রি করেন। এতে ক্রেতারা ওজনে কম পান। পরে দুপুরে লক্ষ্মীপুর বাজারের সাহেব আলী মাংসের ঘরে অভিযান চালানো হয়।

    এ সময় গরুর ফুসফুসের মধ্যে হাতেনাতে পানি ঢোকানোর প্রমাণ পাওয়া যায়। তাই এমন অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের (২০০৯ এর ধারা ৪৫) সাহেব আলী মাংস ঘরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

    এদিকে চলমান এই অভিযানে লক্ষ্মীপুর এলাকায় সনি স্টোরকে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে এক হাজার টাকা, নিউমার্কেটের জাহাঙ্গীর কাঁচামালের দোকানকে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে দুই হাজার টাকা এবং বাবুর সবজির দোকানকে একই কারণে দুই হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    এছাড়া মহানগরীর গোরহাঙ্গা রেলগেটে টিসিবির ট্রাকের সেলস মনিটরিং করা হয়। অভিযান চলাকালে ভোক্তা-ব্যবসায়ীদের মধ্যে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন সম্বলিত লিফলেট বিতরণ করা হয় এবং সেসঙ্গে ভোক্তা সংরক্ষণ আইন মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ