ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঘূর্ণিঝড় দুর্বল হয়ে নিম্নচাপ, আগামী দুই দিন অব্যাহত থাকবে বৃষ্টি জিয়াউদ্দিন সিকদার জিয়াকে ফুলেল শুভেচ্ছা  সারাদেশে নৈরাজ্যর প্রতিবাদে মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা ও মহানগরের উদ্যোগে প্রতিবাদ মিছিল রাষ্ট্রপতির সঙ্গে ছারছীনা দরবার শরীফের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর জন্মদিনে পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজনে রহমাতুল্লাহ মঠবাড়িয়ায় পানির ট্যাংকে মিলল ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ লেখা রহস্যময় প্লেট, আটক ১ বরিশালে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচটি পিচঢালা সড়ক নির্মাণ কাজ শুরু মহিপুরে ৯২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ব্রজমোহন বিদ্যালয়ের ১১ যুগপূর্তি উৎসবের জরুরি সভা শনিবার
  • রামেক করোনা ইউনিটে আরো ১৭ মৃত্যু

    রামেক করোনা ইউনিটে আরো ১৭ মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১৭ জনের মৃত্যু হয়েছে।

    রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আজ শুক্রবার (২ জুলাই) সকালে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ রাজশাহী জেলায় ১০ জন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৩ জন, নাটোরে ২ জন, নওগাঁ ও পাবনা জেলায় ১ জন করে ২ জন মারা গেছেন।

    শামীম ইয়াজদানী আরো জানান, গতকাল বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার (২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১২ জন করোনা পজিটিভ ছিলেন। আর পাঁচজন করোনা উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।

    গত জুনে রামেকের করোনা ইউনিটে ৪০৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ রোগী ছিলেন ১৮৯ জন। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার (১ জুলাই) রামেকের করোনা ইউনিটে মারা যান ২২ জন। ফলে এক দিনের ব্যবধানে আজ হাসপাতালটিতে মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে।

    শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ ও করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭৬ জন। বর্তমানে ৪৬৮ জন চিকিৎসা নিচ্ছেন। করোনা বিশেষায়িত শয্যাসংখ্যা রয়েছে ৪০৫টি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ