ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট বরিশালে ফের বাড়ল গ্যাসচালিত থ্রি-হুইলারের ভাড়া  ৫ লাখ ৫১ হাজার ১৫০ টাকার বীমা দাবি পরিশোধ করল এনআরবি ইসলামিক লাইফ বোরহানউদ্দিনে বিদ্যালয়ে যাওয়ার পথে প্রাণ গেল শিশুর, আহত মা বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত বরিশালে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বাকেরগঞ্জে ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেফতার গৌরনদীতে অ্যাম্বুলেন্স-মাহিন্দ্রার সংঘর্ষে প্রাণ গেল নারীর
  • পুলিশ দম্পতির পাল্টাপাল্টি মামলা, এসআই স্ত্রী বরখাস্ত

    পুলিশ দম্পতির পাল্টাপাল্টি মামলা, এসআই স্ত্রী বরখাস্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পারিবারিক কলহের জেরে পুলিশ দম্পতির পাল্টাপাল্টি মামলার ঘটনায় স্বামীর পর এবার বরখাস্ত হলেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) রাজশাহী মেট্রোর উপপরিদর্শক সুমাইয়া বেগম লাকী।

    এর আগে স্ত্রী লাকীর মামলায় বরখাস্ত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড টান্সন্যাশনাল ক্রাইম ইউনিটে উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল কবির সুমন।

    বিষয়টি নিশ্চিত করে বুধবার রাতে সিআইডির বিশেষ পুলিশ সুপার (প্রশাসন) জেসমিন বেগম বলেন, `সুমাইয়ার বিরুদ্ধে মামলার বিষয়টি এতোদিন আমাদের জানা ছিল না। যখন জানতে পারি তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তিনি আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন, সেই তারিখ (২৭ জানুয়ারি) থেকে তাকে ‘সাসপেন্ড' দেখানো হয়েছে। মঙ্গলবার তাকে সাসপেন্ড করে অফিস আদেশ জারি করা হয়।

    ২০২০ সালের ২০ ডিসেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্ত্রী লাকীর করা মামলায় একই বছরের ২৯ ডিসেম্বর আদালতে জামিন নেন এসআই সুমন। এতে বাহিনীর শৃঙ্খলা ভঙ্গের কারণে গত ১ জুন এক আদেশে বরখাস্ত করে ডিএমপি। এর আগে ২৫ অক্টোবর ওবায়দুল কবির সুমন স্ত্রী লাকীর বিরুদ্ধে ঢাকা মহানগর আদালতে ২০ লাখ টাকার একটি যেৌতুকের মামলা করেন। এ মামলায় ওয়ারেন্টও জারি হয়। পরে ২৭ জানুয়ারি জামিন নেন এসআই লাকী। কিন্তু তাকে বরখাস্ত করা হচ্ছিল না।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ