ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট বরিশালে ফের বাড়ল গ্যাসচালিত থ্রি-হুইলারের ভাড়া  ৫ লাখ ৫১ হাজার ১৫০ টাকার বীমা দাবি পরিশোধ করল এনআরবি ইসলামিক লাইফ বোরহানউদ্দিনে বিদ্যালয়ে যাওয়ার পথে প্রাণ গেল শিশুর, আহত মা বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত বরিশালে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বাকেরগঞ্জে ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেফতার গৌরনদীতে অ্যাম্বুলেন্স-মাহিন্দ্রার সংঘর্ষে প্রাণ গেল নারীর
  • মেয়রের বাড়ি থেকে কোটি টাকা, অস্ত্র ও মাদক উদ্ধার

    মেয়রের বাড়ি থেকে কোটি টাকা, অস্ত্র ও মাদক উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীর বাড়িতে নগদ টাকা, অস্ত্র ও মাদক পাওয়া গেছে। মঙ্গলবার (০৬ জুলাই) রাত ৯টার দিকে পৌর এলাকার বাসায় অভিযান চালায় বাঘা থানা পুলিশ।

    পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন মেয়র মুক্তার আলী। তবে স্ত্রী জেসমিন বেগমসহ মেয়রের দুই ভাতিজাকে আটক করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন।


    তিনি বলেন, মঙ্গলবার রাতে পৌর মেয়রের নেতৃত্বে তার লোকজন আড়ানী বাজারের পল্লী চিকিৎসক ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেন ওরফে মজনুর বাড়িতে হামলা চালায়। পূর্বশত্রুতার জেরে ওই হামলায় মজনু ছাড়াও তার স্ত্রী ও শিশু সন্তান আহত হন। এই ঘটনায় রাতেই থানায় অভিযোগ দেন হামলার শিকার মজনু। পরে মেয়রের বাসায় অভিযান চালায় থানা পুলিশ।

    কিন্তু ওই সময় মেয়র মুক্তার আলীকে বাসায় পাওয়া যায়নি। তবে বাসায় নগদ ৯৪ লাখ ৮৮ হাজার টাকা, গুলিসহ চারটি পিস্তল, ইয়াবা, হেরোইন, মদ ও গাঁজা উদ্ধার করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ