ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা 
  • তার দৈনিক আয় এক হাজার কোটি টাকা

    তার দৈনিক আয় এক হাজার কোটি টাকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এশিয়ার সেরা ধনীদের তালিকায় এবার মুকেশ আম্বানির পরই গৌতম আদানির নাম উঠে এসেছে। সম্প্রতি ‘আইআইএফএল ওয়েলথ হুরুন ইন্ডিয়া ধনী তালিকা’ অনুযায়ী প্রকাশ পেয়েছে এমনই তথ্য।

    শুক্রবার (১ অক্টোবর) এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়’।

    ওই সংস্থার সমীক্ষায় জানা গেছে, আদানির সম্পত্তিও বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ। গত বছরের তুলনায় প্রায় পাঁচগুণ সম্পত্তি বৃদ্ধি পাওয়ার পর বর্তমানে এ তালিকায় দুই নম্বরে উঠে এসেছে তার নাম। তার দৈনিক আয় ১ হাজার ২ কোটি টাকা।  চীনের বিশিষ্ট ব্যবসায়ী ঝং শানশানকে পেছনে ফেলে তিনি এ অবস্থানে এসেছেন।

    এদিকে আদানির ওপরে থাকা দেশের সবচেয়ে বড় শিল্পপতি মুকেশ আম্বানির আয় ৭ লাখ ১৮ হাজার কোটি টাকা।

    এই প্রথমবার গৌতম আদানি ও তার ভাই বিনোদ শান্তিলালা আদানি একসঙ্গে প্রথম দশের তালিকায় এলেন। বিনোদ শান্তিলালা আদানি আছেন তালিকার আট নম্বরে। তার মোট সম্পত্তির পরিমাণ ১ লাখ, ৩১ হাজার কোটি টাকা।

    ভারতীয় শিল্পপতিদের জন্য সুখবরের শেষ এখানেই হচ্ছে না। তালিকায় তিন নম্বরে আছেন এইচসিএল গ্রুপের অন্যতম কর্ণধার শিব নাদার।  তিনি ও তার পরিবারের যৌথ আয় ২ লাখ ৩৬ হাজার ৬০০ কোটি টাকা। চতুর্থ স্থানে আছেন এসপি হিন্দুজা।  তার আয় ২ লাখ ২০ হাজার কোটি টাকা। পঞ্চম লক্ষ্মী মিত্তল, তার আয় ১ লাখ ৭৪ হাজার ৪শ’ কোটি টাকা। এছাড়া তালিকায় আছেন সাইরাস এস পুনাওয়াল, রাধাকৃষ্ণন ধামানি প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ