ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • শপিংমল-দোকান খোলার সিদ্ধান্ত আসছে!

    শপিংমল-দোকান খোলার সিদ্ধান্ত আসছে!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে বিশেষজ্ঞদের পরামর্শে সারা দেশে সর্বাত্মক লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়েছে সরকার। লকডাউনের কারণে দেশের গণপরিবহন, দোকানপাট ও শপিংমল বন্ধ রয়েছে। এসব দোকানপাট শপিংমল খোলার জন্য দোকান মালিক সমিতির নেতারা সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে একাধিকবার বৈঠক করছেন। প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের বরাত দিয়ে আজ সোমবার দোকান মালিক সমিতিরি সভাপতি মো. হেলাল উদ্দিন বলেছেন, ‘আগামী ২৪ তারিখে উনি হয়তোবা একটি ঘোষণা দেবেন যার মধ্য দিয়ে আমরা দোকানপাট খুলব।’

    মো. হেলাল উদ্দিন বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের সঙ্গে কথা বলেছি। আমরা চেষ্টা করছি ঈদের আগে মার্কেট খোলার। আগামী ২৪ তারিখে একটা সুসংবাদ পাব এমন কিছু আশা করছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন, আগামী ২৪ তারিখের দিকে তারা একটা সুখবর দিতে পারে। ’

    গতকাল রোববার দোকান মালিক সমিতির পক্ষ থেকে আগামী ২২ তারিখের পর সীমিত পরিসরে দোকান খোলার দাবি জানালেও আজ সোমবার আবার লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, ‘দেশে করোনার সংক্রমণ দিন দিন বেড়েই চলছে। এই অবস্থায় আসলে দোকান বা শপিংমল খোলা রাখাটাও অনেক ঝুঁকির বিষয়। তারপরও আমাদের ব্যবসা করতে হবে। তবে সতর্কতার সঙ্গে সবকিছু করা ভালো। 
     
    তিনি বলেন, ‘আমরা গতকাল সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের বলেছেন করোনার আগের যে ভেরিয়েন্ট ছিলো সেটা মানুষ সংক্রমণ হলে চিকিৎসা নেওয়ার জন্য কিছুটা সময় পেত। কিন্তু এখন যেটা এসেছে বাংলাদেশে সেটায় সংক্রমণ হলে মানুষ আগে থেকে বুঝতে পারে না বা রিপোর্ট পজেটিভ আসার সঙ্গে সঙ্গে অনেকেই মারা যাচ্ছেন।’

    দোকান মালিক সমিতির সভাপতি আরও বলেন, ‘আমাদের সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বলেছেন, করোনার এই সংক্রমণ আমাদের কমিয়ে আনতে হবে। আপনারা আর কয়টা দিন একটু ধৈর্য ধরেন। একটু কষ্ট হবে।’

    ঢাকা নিউমার্কেটের এক ব্যবসায়ীরা জানান, করোনার কারণে গত বছরও এমন সময়ে সবকিছু বন্ধ ছিল। এ বছরও ঈদের আগে বন্ধ রয়েছে। এই সময়টা বেচা বিক্রির একটি উত্তম সময়। এখন যদি বিক্রি না করতে পারেন তবে ক্ষতির মুখে পড়বেন তারা। তারা চান ঈদের আগে অন্তত দোকান পাট, মার্কেট খুলে দেওয়া হোক।

    সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সচিব পর্যায়ের এক ভার্চুয়াল বৈঠকে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। পরে দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরে প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার। তিনি বলেন, ‘২২ থেকে ২৮ এপ্রিল এই লকডাউন কার্যকর থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ১২ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনের ১৩ বিধি-নিষেধ আরও এক সপ্তাহের জন্যও কার্যকর থাকবে।’

    এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের লকডাউন বাড়ানো হতে পারে বলে আভাস দিয়েছেন। তবে জীবন ও জীবিকার প্রয়োজনে ঈদের আগে শিথিল করা হতে পারে বলেও জানান তিনি।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ