ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • ভোলায় ডায়রিয়া রোগী নিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক-নার্স

    ভোলায় ডায়রিয়া রোগী নিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক-নার্স
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪৪ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে। যার মধ্যে সোমবার (১৯ এপ্রিল) দুপুর পর্যন্ত সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৫২ জন।

    এছাড়াও দৌলতখানে ৩১ জন, বোরহানউদ্দিনে ৬২ জন, লালমোহনে ৩১ জন, চরফ্যাশনে ৫৯ জন, তজুমদ্দিনে ১৮ জন ও মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ জন। সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ধারণক্ষমতার কয়েকগুণ ডায়রিয়া রোগী চিকিৎসাধীন রয়েছে।

    ভোলা সদর হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে বেড সংকট থাকায় মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। হঠাৎ করেই ডায়রিয়া রোগীর চাপ বেড়ে যাওয়ায় তাদের চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক-নার্সরা। আক্রান্তদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।

    আবহাওয়ার পরিবর্তন ও গরমের প্রকোপ বেড়ে যাওয়ায় ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে বলে জানিয়েছেন ভোলার সিভিল সার্জন ডা. সৈয়দ রেজাউল ইসলাম।

    তিনি জানান, গত কয়েকদিন ধরেই হাসপাতালে ডায়রিয়া রোগীদের চাপ। আমাদের ডাক্তার ও নার্সরা রোগীদের চিকিৎসা দিচ্ছেন।

    ভোলা সদর হাসপাতালে গিয়ে দেখা গেছে ডায়রিয়া আক্রান্ত রোগীদের চাপ। হাসপাতালে প্রতিদিন গড়ে ১০০ জনের বেশি রোগী ভর্তি হচ্ছেন। এদের মধ্যে নারী, শিশু সংখ্যাই বেশি। শয্যা কম থাকায় রোগীদের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে।

    ডায়রিয়া আক্রান্ত রোগীর স্বজনরা জানান, ডায়রিয়ার প্রকোপ অনেক বেড়ে গেছে। শিশু থেকে শুরু করে বয়স্করাও ডায়রিয়া আক্রান্ত হচ্ছেন। হাসপাতালে বেড না থাকায় মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে।

    ডায়রিয়া ওয়ার্ডে দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স জাকিনুর জানান, ভোলা হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিন গড়ে ৯০ থেকে ১০০ জন রোগী ভর্তি হচ্ছে। রোগীদের চিকিৎসা দিতে গিয়ে আমাদের হিমশিম খেতে হচ্ছে, তারপরেও আমরা চেষ্টা করিছ পর্যপ্ত সেবা দিতে।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ