ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা 
  • সুইসাইড স্কোয়াড নামাচ্ছে তালেবান

    সুইসাইড স্কোয়াড নামাচ্ছে তালেবান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগান সীমান্তে সুইসাইড স্কোয়াড মোতায়েন করতে যাচ্ছে তালেবান। এরই মধ্যে ওই সুইসাইড স্কোয়াড গঠন করা হয়েছে বলে আফগানিস্তানের স্থানীয় একটি সংবাদ সংস্থা শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে।

    বাদাখশান প্রদেশে ডেপুটি গভর্নর মোল্লা নিসার আহমেদ আহমেদি গণমাধ্যমকে সুইসাইড স্কোয়াড গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

    তাজিকিস্তান ও চীনের সীমান্তবর্তী বাদাখশান প্রদেশে এই সুইসাইড স্কোয়াড মোতায়েন করা হবে জানা গেছে।
    মোল্লা নিসার জানান, ওই সুইসাইড স্কোয়াডের নাম দেওয়া হয়েছে লস্কর-ই-মনসুরী। সাবেক আফগান সরকারের নিরাপত্তা রক্ষীদের ওপর তালেবানের যে দলটি আত্মঘাতী হামলা চালাত মূলত সেই দলটিকেই নতুন নাম দিয়ে সীমান্তে মোতায়েত করা হবে বলে জানিয়েছেন তিনি।

    তিনি আরও জানান,  এই আত্মঘাতী দলটি না থাকলে মার্কিনিদের প্রতিহত করা সম্ভব হতো না।  এই সাহসী মানুষগুলো শরীরে বিস্ফোরণ বেঁধে আফগানিস্তানের মার্কিন ঘাঁটিগুলোতে আত্মঘাতী হামলা চালাতেন।  আক্ষরিক অর্থেই এই মানুষগুলোর কোনো ভয় নেই। তারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের উৎসর্গ করছেন।

    এর আগে ‘বদর ৩১৩ ব্যাটালিয়ন’ নামে আধুনিক সমরাস্ত্র আর বেশভূষার সজ্জিত কমান্ডো বাহিনীও গঠন করেছে তালেবান। কাবুল বিমানবন্দরে তালেবানের এই আধুনিক কমান্ডো বাহিনীকে মোতায়েন করা হয়েছে। এই  ‘বদর ৩১৩ ব্যাটালিয়ন’ এর সব সদস্যও আত্মঘাতী হামলাকারী হিসেবেই কাজ করছেন বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ