ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • ভ্রমণের নামে অশ্লীলতা,কাশবনে আগুন দিল গ্রামবাসী

    ভ্রমণের নামে অশ্লীলতা,কাশবনে আগুন দিল গ্রামবাসী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রতিদিন শত শত মানুষ এসে ভিড় করে কাশবনে। ছবি তোলে, আড্ডা দেয়। ছুটির দিনে ভ্রমণার্থীদের সংখ্যা আরো বেড়ে যায়। তবে, ওই কাশবনে অশ্লীল কর্মকাণ্ড হয় বলে অভিযোগ তোলেন গ্রামবাসী। এমন অভিযোগ এনে কাশবনে আগুন দেয় তারা।

    সিলেটের গোলাপগঞ্জের কাশবনে আগুন দেওয়ার এই ঘটনা ঘটে। কাশবনটি সিলেট-জকিগঞ্জ সড়কের পাশে অবস্থিত। শুক্রবার (১ অক্টোবর) সন্ধ্যার দিকে এলাকাবাসী একত্রিত হয়ে কাশবনে আগুন ধরিয়ে দেয়।

    স্থানীয়দের অভিযোগ, কাশবনের সৌন্দর্য দেখার নাম করে কিছু মানুষ সেখানে অশ্লীল কার্যকলাপে লিপ্ত হয়। প্রতিনিয়ত কাশবনের আড়ালে খারাপ কাজ চলে। যে কারণে এলাকায় এর প্রভাব পড়ছে। শুক্রবার (১ অক্টোবর) কয়েকবার সেখানে মারামারির ঘটনা ঘটেছে। এক মেয়ের ওড়না ধরা নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হলে স্থানীয়রা তা সমাধান করে দেন। এসব কারণেই তারা কাশবনে আগুন দেয়।

    গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম কবির বলেন, কাশবনটিতে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার খবর পেয়েছি। বনটি ব্যক্তি মালিকানাধীন জায়গায়। সরকারি জায়গায় হলে সেটি পর্যটন স্পটে রূপান্তর করা যেত।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ