ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ঢাবির ভর্তিযুদ্ধে আড়াই ফুট উচ্চতার মুন্না

    ঢাবির ভর্তিযুদ্ধে আড়াই ফুট উচ্চতার মুন্না
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল্লাহ আবু সায়ীদ বলেছেন ‘মানুষ তার স্বপ্নের সমান বড়।’ একজন মানুষ আকার-আকৃতিতে যেমনই হোক না কেন যিনি বড় স্বপ্ন দেখতে পারেন, তিনি বড় মানুষও হতে পারেন। এমনই একজন আমান উল্লাহ মুন্না। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসেছেন। তার উচ্চতা আড়াই ফুট হলেও স্বপ্ন উচ্চ শিক্ষা নিয়ে ভালো মানুষ হবেন।

    মুন্নার বাড়ি দিনাজপুর জেলার বোচাগঞ্জে। কৃষক পরিবারে তার বেড়ে ওঠা। তিন ভাই-বোনের মধ্যে মুন্না দ্বিতীয়। মুন্না জানায়, ছোটবেলা থেকে অনেক কষ্ট করে স্থানীয় স্কুল ও কলেজে লেখাপড়া করে এত দূর এসেছেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেলে উচ্চ শিক্ষা অর্জন করে ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবেন এবং পরিবার ও দেশের জন্য কাজ করে যাবেন।

    তিনি আরও জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ছাড়াও তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ও গুচ্ছ ভর্তি পরীক্ষায়ও অংশগ্রহণ করবেন। তিনি সকলের দোয়া প্রার্থী।

    বেরোবি ছাত্র উপদেষ্টা নুরুজ্জামান খান বলেন, শনিবার (০২ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষায় কম উচ্চতার এক পরিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। সে হাঁটা-হাটি, চলা-ফেরা সবই করতে পারে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ