ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা  গাজীপুরে পুলিশ ও বিএনপি নেতা নিহত, ট্রাকচালক বরিশালে গ্রেপ্তার মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ 
  • কুষ্টিয়ায় দুর্গা প্রতিমা ভাঙচুর

    কুষ্টিয়ায় দুর্গা প্রতিমা ভাঙচুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার একটি পুজা মন্ডপে গিয়ে দুর্বৃত্তরা রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর করেছে । মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের নফরকান্দি গ্রামে রবিবার (৩ অক্টোবর ) দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে।


    রবিবার সকাল ৬ টার দিকে কর্তৃপক্ষ পুজা মন্ডপে গিয়ে এ দৃশ্য দেখতে পান। এ ঘটনায় সনাতন ধর্ম্বাবলম্বীসহ স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

    কুষ্টিয়া জেলা পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক তুহিন চাকী জানান, সনাতন ধর্মের মানুষদের সবচেয়ে বড় দর্মীয় উৎসব আসন্ন দুর্গ পুজা উপলক্ষে নফরকান্দি  মন্ডপে প্রতিমা তৈরীর কাজ চলছিল। রবিবার দিবাগত রাত ২টার পর মন্ডপ কমিটির লোকজন বাড়ি চলে যান। পরেরদিন রবিবার সকাল ৬টার দিকে তারা মন্ডপে গিয়ে দেখতে পান, দুর্গা, লক্ষ্মী, কার্তিক ও অসুর প্রতিমার প্রতিমা ভাঙচুর।

    মিরপুর থানা সূত্রে জানা যায়, পুজা মন্ডব এলাকা সিসি টিভি ক্যামেরার আওতায় ছিলো এবং রবিবার দিবাগত রাত একটা পর্যন্ত মিরপুর থানা পুলিশ পাহারায় ছিলো । রাত একটার পর স্থানীয় স্বেচ্ছাসেবকদের পাহারা দেওয়ার কথা ছিলো, কিন্তু তারা পাহারা না দিয়ে সম্ভবত সিসি টিভি ক্যামেরা খুলে নিয়ে যায় ।  

    ছতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিনে নিকট জানতে চাইলে তিনি বলেন, ইতিপূর্বে আমার এলাকায় এমন কোন ঘটনার নজির নাই । এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের  এবং  মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন । আশা করি দ্রত দোষীদের খুঁজে ব্যবস্থা গ্রহণ করা হবে ।

    এই বিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, তদন্ত চলছে এবং দোষী যেই হোক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

    এই বিষয়ে মিরপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের জানান, আমরা ইতিমধ্যে ঘটনা স্থল পরিদর্শন করেছি । তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় নিয়ে আসা হবে ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ