ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা করে যুবককে যাবজ্জীবন বরিশাল নগরীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দিলেন প্রশাসক শিরীন বাবুগঞ্জে সেনাদের গ্রীষ্মকালীন মহড়ায় যুদ্ধক্ষেত্রের খাবার খেলেন প্রধানমন্ত্রী নিজেরা যদি পরিবেশের দিকে খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী আমরাই হবো: প্রধানমন্ত্রী ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সেনাবাহিনী বারবার দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ব্যাংককে বারে ভয়াবহ আগুন, নিহত ২৭ পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সংবর্ধনা জানাতে বরিশালে ৪০ কি.মি. মানবপ্রাচীর আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বরিশালে স্বাগত প্রধানমন্ত্রী, বাজেটে বঞ্চিত দক্ষিণাঞ্চলবাসীর যত দাবি
  • ১৭ রাউন্ড গুলি নিয়ে বিমানে উঠছিলেন যাত্রী!

    ১৭ রাউন্ড গুলি নিয়ে বিমানে উঠছিলেন যাত্রী!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্যাগে গুলি নিয়ে বিমানে উঠছিলেন এক যাত্রী। ব্যাগ স্ক্যানিংয়ের সময় তা দেখতে পেয়েছেন সিভিল অ্যাভিয়েশনের কর্মীরা। এ সময় ওই যাত্রীকে বিমানবন্দরে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

    শনিবার (২ অক্টোবর) বিকালে পৌনে ৫টার ফ্লাইটে রাজশাহীর হযরত শাহমখদুম (র.) বিমানবন্দরে এ ঘটনা ঘটে। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, আবদুল বারী শাহ চৌধুরী নামের ওই ব্যক্তি ভুল করেই ১৭ রাউন্ড গুলি নিয়ে বিমানে উঠতে যাচ্ছিলেন।

    রাজশাহী মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, আবদুল বারী শাহ চৌধুরীর বাড়ি নওগাঁর সাপাহার। তিনি একজন ফিলিং স্টেশন ব্যবসায়ী।

    তিনি জানান, বিমানবন্দরে আটকের পর আবদুল বারী শাহ চৌধুরীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি জানান, তাঁর বাবার নামে লাইসেন্স করা রিভলবারের এসব গুলি ব্যাগেই ছিল। ভুল করে এসব নিয়ে তিনি ঢাকায় যাচ্ছিলেন।

    ওসি জানান, সাপাহার থানার মাধ্যমে এই লাইসেন্সের ব্যাপারে খোঁজ নেওয়া হয়েছে। সাপাহার থানা পুলিশ রিভলবার ও গুলির লাইসেন্স থাকার কথা জানিয়েছে। তাই প্রাথমিকভাবে বিমানবন্দরে গুলি নিয়ে যাওয়ার এই এটি ভুল বলেই মনে হচ্ছে। তাও এয়ারপোর্ট থানায় লাইসেন্স না আসা পর্যন্ত আবদুল বারী শাহ চৌধুরীকে থানাতেই থাকতে হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ