ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা  গাজীপুরে পুলিশ ও বিএনপি নেতা নিহত, ট্রাকচালক বরিশালে গ্রেপ্তার মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ 
  • চলতি মাসেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

    চলতি মাসেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত মাসের তুলনায় চলতি মাসে আবহাওয়া বেশ তারতম্য লক্ষ্য যাবে। এ মাসেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের আভাস দেখেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে।

    রোববার (৩ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান সামছুদ্দিন আহমেদের সভাপতিত্বে দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য বলা হয়েছে।

    বিশেষজ্ঞ কমিটির দেওয়া অক্টোবরের পূর্বাভাস প্রতিবেদনে বলা হয়েছে, এ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে বঙ্গোপসাগরে ১ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, এরমধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

    অক্টোবর মাসের শেষার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুপ্রবাহ (বর্ষা) বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে। অক্টোবর মাসে দেশের প্রধান নদ-নদীতে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।

    অধিদপ্তরের তথ্য মতে, আগামী দুই দিন বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চাঁদপুরে, ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১০১ মিলিমিটার। দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য কোন সতর্কবার্তা নেই এবং কোন সংকেতও দেখাতে হবে না।

    আবহাওয়া অধিদপ্তরের পরিচালক বলেন, সেপ্টেম্বর মাসে সার্বিকভাবে বাংলাদেশে স্বাভাবিকের চেয়ে ২৯ দশমিক ৫ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। তবে খুলনা ও বরিশাল বিভাগে স্বাভাবিক বৃষ্টি হয়েছে। একই সঙ্গে সেপ্টেম্বরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

    সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ১ ও ২, ১৪ ও ১৫ এবং ১৮ ও ১৯ সেপ্টেম্বর সারাদেশে বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হয়। দৈনিক সর্বোচ্চ বৃষ্টিপাত ১৯৩ মিলিমিটার সন্দ্বীপে (১৮ সেপ্টেম্বর) রেকর্ড করা হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ