ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী তরুণ তারকা নাদিরার আকাক্সক্ষা বাস্তবায়নে বাধা, পরিবারে হতাশা এইচএসসি পরীক্ষা: বরিশাল কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা বৃহস্পতিবার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭
  • ৩ বিভাগে দাবদাহ, ১ বিভাগে কালবৈশাখী

    ৩ বিভাগে দাবদাহ, ১ বিভাগে কালবৈশাখী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী অঞ্চলসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

    তারা বলছে, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এদিকে সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    দেশের অন্যান্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

    পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ