ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • পুলিশের নকল পোশাক পরে মোটরসাইকেল ছিনতাই

    পুলিশের নকল পোশাক পরে মোটরসাইকেল ছিনতাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নওগাঁর সাপাহারে পুলিশের নকল পোশাকসহ আক্তার হোসেন (৩২) নামে এক মোটরসাইকেল ছিনতাইকারীকে আটক করেছে থানা পুলিশ। আটক ছিনতাইকারী উপজেলার নিশ্চিন্তপুর দিঘীপাড়া গ্রামের সোলাইমান হোসেনের ছেলে বলে জানা গেছে।

    সোমবার (৪ অক্টোবর) দুপুর ২টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে থানা পুলিশ জানান, গতকাল রোববার রাতে পুলিশ পরিদর্শক আল মাহমুদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিশ্চিন্তপুর দিঘীপাড়া গ্রামে আক্তার হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়।

    এসময় তার বাড়ি তল্লাশী করে ১ সেট নকল পোশাক, ৫টি মোবাইল ফোন, ১টি হাসুয়া, একটি এন্টিকাটার, ৩টি টর্চ ও ১টি প্লাস উদ্ধার করে পুলিশ। এসময় ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

    থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার জানিয়েছেন, আটককৃত আক্তার হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোরসাইকেল ছিনতাই করার কথা স্বীকার করে। তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধারের তৎপরতা চলমান রয়েছে বলেও জানান তিনি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ