ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • এতিমখানার শিশুদের মাঝে ২০০ কেজি ইলিশ বিতরণ

     এতিমখানার শিশুদের মাঝে ২০০ কেজি ইলিশ বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে বাজারে বিক্রি করায় ২০০ কেজি ইলিশ ও তিন লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দ করা ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে। একইসঙ্গে নৌকার মালিককে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

    সোমবার (০৪ অক্টোবর) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।


    তারা বলেন, মা ইলিশ রক্ষায় জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী আজ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইলিশ বিক্রির দায়ে নৌকার মালিককে এক হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা ২০০ কেজি ইলিশ পাঁচটি এতিমখানায় দেওয়া হয়েছে। ৪০ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল পুড়িয়ে দেওয়া হয়েছে। 

    জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। এ সময় সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এ আইন অমান্য করলে কমপক্ষে ১-২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।

    জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার ২২ দিন নদীতে কোনোভাবেই জেলেদের নামতে দেওয়া হবে না। এ বিষয়ে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। যারা এই নিষেধাজ্ঞা অমান্য করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মা ইলিশ রক্ষায় জনস্বার্থে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। 

    অভিযানে কোম্পানীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদারসহ উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ