ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • মিরপুরের ২ কিশোরীকে অপহরণের পর ধর্ষণ

    মিরপুরের ২ কিশোরীকে অপহরণের পর ধর্ষণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর মিরপুর পাইকপাড়া এলাকা থেকে অপহরণের পর দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তাদের বয়স ১২ ও ১৪ বছর। অপহৃত ওই দুই কিশোরীকে উদ্ধার করেছে ডিবি মিরপুর জোন। মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে তাদের শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

    জানা যায়, গত মাসের ২৯ তারিখ রাত আনুমানিক ১০ টায় ২ বান্ধবী বাসা থেকে বের হয়। পরে পূর্ব পরিচিত আরমান, সাব্বির, আল-আমিন ও নুরুল্লাহ তাদের জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাদের আটকে রেখে ধর্ষণ করা হয়। ডিবি পুলিশ তাদের সোমবার উদ্ধার করে।

    ডিবি মিরপুর জোনের উপ-পরিদর্শক (এসআই) কামাল পাশা জানান, ২৯ সেপ্টেম্বর মিরপুর-১ থেকে দুই কিশোরী নিখোঁজ হয়। পরে সোমবার তাদের উদ্ধার করা হয়। গতকাল সকালে তাদের শারীরিক পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।


    তাদের আটকে রেখে পূর্ব পরিচিত চার জন ধর্ষণ করে বলে জানায় ভুক্তভোগী কিশোরীরা। ভুক্তভোগীদের একজন ৭ম শ্রেণির ও আরেকজন ৪র্থ শ্রেণির ছাত্রী বলে জানা যায়।

    ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, সকালে ধর্ষণের শিকার দুই কিশোরীকে ডিবি ওসিসিতে ভর্তি করে রেখে গেছে। জানতে পেরেছি ২৯ সেপ্টেম্বর তারা মিরপুর থেকে নিখোঁজ হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ