ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • মিষ্টি খাইয়ে অটোরিকশা চুরি! নারী আটক

    মিষ্টি খাইয়ে অটোরিকশা চুরি! নারী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর থেকে অটোরিকশা ছিনতাই চক্রের এক নারী সদস্যকে আটক করেছে রাজৈর থানা পুলিশ। বুধবার (০৬ অক্টোবর) রাত ৮টার দিকে তাকে আটক করা হয়। আটক শারমিন আক্তার উপজেলার শাখারপাড় গ্রামের মামুনের স্ত্রী।

    রাজৈর থানার এসআই মীর নাজমুল হোসেন জানান, মাগুরা এলাকার হৃদয় নামে এক ব্যক্তি স্ত্রী পরিচয়ে শারমিনকে নিয়ে চরমস্তফাপুর থেকে অটোরিকশা ভাড়া করে টেকেরহাটের দিকে রওনা হয়। পথে চালক সোহান তালুকদারকে মিষ্টি খাইয়ে অজ্ঞান করে কুমার নদের পাড়ে ফেলে দিয়ে হৃদয় অটোরিকশা চালিয়ে টেকেরহাটের দিকে চলে যায়। এ সময় স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে হৃদয়কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। বর্তমানে ইজিবাইকচালক সোহান এবং ছিনতাইকারী হৃদয় রাজৈর হাসপাতালে চিকিৎসাধীন।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ