ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • প্রধানমন্ত্রীর নির্দেশনায় অনলাইন নিউজ পোর্টালের বিস্তার ঘটেছে : তথ্য প্রতিমন্ত্রী

    প্রধানমন্ত্রীর নির্দেশনায় অনলাইন নিউজ পোর্টালের বিস্তার ঘটেছে : তথ্য প্রতিমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় অনলাইন নিউজ পোর্টালের বিকাশ ও বিস্তার সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা: মো: মুরাদ হাসান। বৃহস্পতিবার (৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে একটি অনলাইন নিউজ পোর্টালের বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এ কথা জানান।

    ডা: মো: মুরাদ হাসান বলেন, আজকের তরুণদের হাত ধরেই অনলাইন প্লাটফর্ম স্বচ্ছতা নিশ্চিত করে জাতিকে সঠিক তথ্যসেবা প্রদানে অগ্রণী ভূমিকা পালন করবে। প্রতিমন্ত্রী এসময় বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়াত নেতা সৈয়দ আশরাফুল ইসলামকে শ্রব্ধার সাথে স্মরণ করেন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনলাইন নিউজ পোর্টালটির সম্পাদক মো: মহসিন হোসেন।

    এতে আরও উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ, পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মিজান মালিক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, বাংলাদেশ আওয়ামী লীগের এাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য খায়রুল আলম সাগর, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, ডাকসুর সাবেক জিএস গোলাম রব্বানী এবং ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য রাশেদুল ইসলাম রাসেল প্রমুখ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ