ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বিয়ের এক বছর পর ‘স্বামীর’ বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

    বিয়ের এক বছর পর ‘স্বামীর’ বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের কালীগঞ্জে বিয়ের নাটক সাজিয়ে স্বামী পরিত্যাক্তা এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত নয়ন মিয়া এবং তুমলিয়া ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করলেও পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগী নারীর।

    অভিযুক্ত নয়ন (৪৫) নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের মাথিচর গ্রামের আমান উল্লাহর ছেলে। কালীগঞ্জ পৌরসভার মুনশুরপুর এলাকায় স্ত্রী, কন্যা ও দুই পুত্র সন্তান নিয়ে ভাড়া বাসায় থেকে কালীগঞ্জ বাজারে সবজি ও ফলের ব্যবসা করেন তিনি।   
     
    ভুক্তভোগী নারী জানান, আগের স্বামীর সঙ্গে তালাক হওয়ার পর তিনি বাবার বাড়িতে থেকে স্থানীয় একটি এনজিওতে কাজ করতেন। ওই সুবাদে নয়নের সঙ্গে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সাত বছর আগে একটি মাজারে নিয়ে কসম কেটে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নয়ন তার সাথে শারীরিক সর্ম্পক স্থাপন করে। গত বছরের ১১ সেপ্টেম্বর উপজেলার তুমলিয়া ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মো. আবু তাহেরের দড়িসোম গ্রামের বাড়িতে বিয়ের আয়োজন করে নয়ন। সেখানে কাজী ছাড়াও বিয়ের উকিল, মাওলানা ও সাক্ষী রাখা ছিল। সাদা কাগজে তাঁর ও নয়নের স্বাক্ষর নেওয়া হয়। বিয়ে পড়ানো শেষে মিষ্টি বিতরণ করা হয়। তারপর ভূক্তভোগীকে নিয়ে কালীগঞ্জ পৌর এলাকার মুনশুরপুর, দড়িসোম, বাঙ্গালহাওলা ও গাজীপুর মহানগরীর মিরের বাজার এলাকায় বাসা ভাড়া করে স্বামী-স্ত্রীর মত সংসার করেন। দীর্ঘ ৮ বছরে নয়ন বিভিন্ন সময় নিজের ব্যবসার মন্দার অজুহাত দেখিয়ে তার কাছ থেকে হাতিয়ে নিয়েছেন ৪/৫ লাখ টাকা। এক পর্যায়ে টাকা দিতে না পারায় নয়ন শারীরিক নির্যাতন শুরু করেন।  

    কয়েকদিন আগে বিয়ের কাবিননামা আনতে গিয়ে কাজী অফিসে গিয়ে জানতে পারেন বিয়ে রেজিস্ট্রি হয়নি। বিয়েও ছিল সাজানো নাটক।

    অভিযুক্ত নয়ন মিয়া বলেন, ওই নারীর সঙ্গে তার প্রেম বা বিয়ের কোনো সম্পর্ক ছিল না। তবে পরিচয় সূত্রে বাড়িতে বাজার-সদাই ও ওষুধসহ বিভিন্ন সাহায্য সহযোগিতা করতে বাড়িতে যেতেন।

    কালীগঞ্জ থানার ওসি মো. আনিসুর রহমান বলেন, বুধবার বিকেলে অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ