ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী তরুণ তারকা নাদিরার আকাক্সক্ষা বাস্তবায়নে বাধা, পরিবারে হতাশা এইচএসসি পরীক্ষা: বরিশাল কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা বৃহস্পতিবার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭
  • হাসপাতালে চলচ্চিত্র অভিনেতা আলমগীর

    হাসপাতালে চলচ্চিত্র অভিনেতা আলমগীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা আলমগীর মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে।

    আলমগীরের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার সহধর্মিণী কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা।

    ফেসবুকে তিনি লেখেন, ‘আলমগীর সাহেবের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। স্থানীয় একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে। চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা সবাই খুবই ভালো এবং আন্তরিকতার সঙ্গে তার চিকিৎসা দিচ্ছেন। ওনার মধ্যে দারুণ স্পিরিট দেখতে পেলাম। আলহামদুলিল্লাহ্‌, তিনি এখন ভালো আছেন। তার পুরোপুরি সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাইছি। ’

    গত ১৪ ফেব্রুয়ারি করোনার টিকার প্রথম ডোজ নেন তারকা দম্পতি চিত্রনায়ক আলমগীর ও গায়িকা রুনা লায়লা। এরপর চলতি মাসের ১৭ তারিখ দ্বিতীয় ডোজটি নেন তারা। এর তিনদিনের মাথায় খবর এলো আলমগীর ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ