ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা
  • দক্ষিণ চীন সাগরে ‘অজানা বস্তুর’ সঙ্গে মার্কিন সাবমেরিনের ধাক্কা

    দক্ষিণ চীন সাগরে ‘অজানা বস্তুর’ সঙ্গে মার্কিন সাবমেরিনের ধাক্কা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের একটি পারমাণবিক সাবমেরিনের সঙ্গে অজানা বস্তুর ধাক্কা লেগেছে। ডুবন্ত সাবমেরিনে এই ধাক্কায় বেশ কয়েক জন মার্কিন নাবিক আহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

    জানা যায়, দক্ষিণ চীন সাগর এলাকায় টহলের সময় এই ঘটনাটি ঘটেছে।


    মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইউএসএস কানেকটিকাট গত শনিবার ওই বস্তুটির সঙ্গে ধাক্কা খেলে ১৫ নাবিক আহত হয়। এর কারণ এখনও অজানা।

    তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা এলাকায় চীনা যুদ্ধবিমানের প্রবেশ নিয়ে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই চরম বিতর্কিত দক্ষিণ চীন সমুদ্রে এই ঘটনা ঘটলো। মার্কিন নৌবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, সাবমেরিনটি এখন মার্কিন এলাকা গুয়াম অভিমুখে রওনা দিয়েছে।

    এক বিবৃতিতে নৌবাহিনীর মুখপাত্র জানান, সাবমেরিনটির পারমাণবিক প্লান্ট এবং এলাকা আক্রান্ত হয়নি। এটি সম্পূর্ণ কার্যক্ষম রয়েছে। তবে আঘাতে সাবমেরিনটির ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যালোচনা করা হচ্ছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ