ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা করে যুবককে যাবজ্জীবন বরিশাল নগরীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দিলেন প্রশাসক শিরীন বাবুগঞ্জে সেনাদের গ্রীষ্মকালীন মহড়ায় যুদ্ধক্ষেত্রের খাবার খেলেন প্রধানমন্ত্রী নিজেরা যদি পরিবেশের দিকে খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী আমরাই হবো: প্রধানমন্ত্রী ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সেনাবাহিনী বারবার দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ব্যাংককে বারে ভয়াবহ আগুন, নিহত ২৭ পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সংবর্ধনা জানাতে বরিশালে ৪০ কি.মি. মানবপ্রাচীর আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বরিশালে স্বাগত প্রধানমন্ত্রী, বাজেটে বঞ্চিত দক্ষিণাঞ্চলবাসীর যত দাবি
  • প্রেমিকের ধাক্কায় অটোরিকশা থেকে পড়ে কিশোরীর মৃত্যু

    প্রেমিকের ধাক্কায় অটোরিকশা থেকে পড়ে কিশোরীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রামের রাজারহাট উপজেলার টগরাই হাট এলাকায় প্রেমিকের ধাক্কায় অটোরিকশা থেকে পড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। নিহতের পরিবার এই অভিযোগ করেছে।

    নিহত কিশোরীর নাম তুলি (১৮)। সে কুড়িগ্রাম শহরের পাঠান পাড়া এলাকায় তৈয়ব আলীর মেয়ে। অপরদিকে অভিযুক্ত প্রেমিক সোহাগ (২২) একই এলাকার আব্দুল হাকিমের ছেলে।
    শুক্রবার (০৮ অক্টোবর) অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার।

    তিনি জানান, চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে বৃহস্পতিবার (০৭ অক্টোবর) সন্ধ্যার দিকে ওই কিশোরীর মৃত্যু হয়েছে। সে গুরুতর আহত অবস্থায় ৮ দিন চিকিৎসাধীন ছিল। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ৩০ সেপ্টেম্বর কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ঘুরতে যায় সোহাগ ও তুলি। সেখান থেকে কুড়িগ্রাম শহরে ফেরার পথে কথা কাটাকাটির এক পর্যায়ে টগরাই হাট এলাকায় একটি ব্রিজের ওপর তুলিকে অটোরিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায় সোহাগ। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রমেক হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ