ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • এসএসসি পাশ করেননি, পরিচয় দেন সচিব; লাখ টাকায় মেলে সাক্ষাৎ

    এসএসসি পাশ করেননি, পরিচয় দেন সচিব; লাখ টাকায় মেলে সাক্ষাৎ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উত্তীর্ণ হতে পারেননি এসএসসি পরীক্ষায়। কিন্তু নিজেকে সচিব হিসেবে পরিচয় দেন সবার কাছে। এমনকি তার সাথে সাক্ষাৎ করতেও গুনতে হয় বিপুল অর্থ। আব্দুল কাদের নামে এমন এক ভুয়া সচিবকে গ্রেফতার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (৭ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর গুলশান-১ এর জব্বার টাওয়ার থেকে তাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

    জানা যায়, বিভিন্ন সময়ে ধান্দাবাজির উদ্দেশে বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে তদবির করে আব্দুল কাদের। তার সাথে দেখা করতে আসলে একেকজনকে গুনতে হয় ১ থেকে ২ লাখ টাকা। সচিব পরিচয় দেয়া এ প্রতারকের রয়েছে মুসা বিন শমসেরের সাথে অনেক ছবি। তাছাড়া সে গাড়িতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ঘোরে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

    এনএসআইয়ের সহযোগিতায় গুলশান ডিবি পুলিশ এ অপারেশন করেছে। পুলিশ জানিয়েছে, আরও এমন ভুয়া কেউ থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। কাদেরের ভাষ্যমতে আরো ৩০ জন সচিব ও তারও বেশি সামরিক কর্মকর্তা আছে তার জোটে। সে আন্তর্জাতিক পর্যায়ের প্রতারক। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ