ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা করে যুবককে যাবজ্জীবন বরিশাল নগরীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দিলেন প্রশাসক শিরীন বাবুগঞ্জে সেনাদের গ্রীষ্মকালীন মহড়ায় যুদ্ধক্ষেত্রের খাবার খেলেন প্রধানমন্ত্রী নিজেরা যদি পরিবেশের দিকে খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী আমরাই হবো: প্রধানমন্ত্রী ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সেনাবাহিনী বারবার দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ব্যাংককে বারে ভয়াবহ আগুন, নিহত ২৭ পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সংবর্ধনা জানাতে বরিশালে ৪০ কি.মি. মানবপ্রাচীর আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বরিশালে স্বাগত প্রধানমন্ত্রী, বাজেটে বঞ্চিত দক্ষিণাঞ্চলবাসীর যত দাবি
  • ভারত থেকে কেনা ১০ লাখ টিকা আসছে বিকেলে

    ভারত থেকে কেনা ১০ লাখ টিকা আসছে বিকেলে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের সেরাম ইন্সটিটিউট থেকে বাংলাদেশের টিকা ক্রয়ের চুক্তির আওতায় ১০ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা আসছে বিকেলে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় টিকার চালান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। করোনাভাইরাস মহামারি চরম আকার ধারণ করায় গত এপ্রিলে টিকা রফতানি নিষেধাজ্ঞার পর বাংলাদেশেই প্রথম টিকা পাঠাচ্ছে ভারত।  

    ভারতের সেরাম ইন্সটিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি ডোজ 'কোভিশিল্ড' কিনতে গত বছরের নভেম্বরে ত্রিপক্ষীয় চুক্তি করে বাংলাদেশ। এরপর জানুয়ারিতে ৬০০ কোটি টাকার বেশি অগ্রিম হিসেবে দেয় সরকার। চুক্তি অনুযায়ী, প্রতি মাসে ৫০ লাখ ডোজ টিকা আসার কথা ছিল। গত ২৫ জানুয়ারি প্রথম চালানে ৫০ লাখ ডোজ এবং ২৩ ফেব্রুয়ারি দ্বিতীয় চালানে ২০ লাখ ডোজ টিকা আসে বাংলাদেশে। পাশাপাশি ভারত সরকারের উপহার হিসেবে গত ২১ জানুয়ারি আরও ২০ লাখ ডোজ এবং গত ২৬ মার্চ ১২ লাখ ডোজ 'কোভিশিল্ড' পায় বাংলাদেশ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ