ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পাশ করতে পারেনি ৩১ হাজার পরীক্ষার্থী, ১১টি কলেজের সবাই ফেল! গৌরনদীতে চাঁদাবাজি মামলায় যুবদল কর্মী গ্রেফতার বরিশালে ঈদগাহ মাঠ থেকে ১৪ বছরের কিশোর নিখোঁজ, থান‍ায় জিডি বরিশাল বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ সাংবাদিক মুজিব ফয়সালের ভগ্নিপতির মৃত্যুতে এস ‍এম জাকির হোসেনের শোক   কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা  গাজীপুরে পুলিশ ও বিএনপি নেতা নিহত, ট্রাকচালক বরিশালে গ্রেপ্তার মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি 
  • বন্ধুকে নিয়ে ধর্ষণের স্বীকারোক্তি প্রেমিকের

    বন্ধুকে নিয়ে ধর্ষণের স্বীকারোক্তি প্রেমিকের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হবিগঞ্জের বাহুবলে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বন্ধুসহ প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তারা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন।

    গ্রেপ্তারকৃরা হলেন- প্রেমিক হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ববকান্দি গ্রামের মৃত হুদ খাঁর ছেলে জুয়েল খাঁ (২২) ও তার বন্ধু বরগাঁও গ্রামের গাজী মোকামের মৃত আহম্মদ মিয়ার ছেলে জুনেদ মিয়া (২৬)। শনিবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) আলমগীর কবির।

    পুলিশের কাছে ও আদালতে প্রেমিক জুয়েল খাঁ জানায়, মোবাইল ফোনে ওই কিশোরীর সঙ্গে পরিচয় ও প্রেম হয়। জুয়েল প্রেমিকাকে দেখা করতে সিলেট শহরে আসতে বলে। ৬ অক্টোবর বিকেলে ওই কিশোরীকে নিয়ে সিলেট যায় জুয়েল। সেখানের একটি হোটেলে নিয়ে কিশোরীকে ধর্ষণ করেন জুয়েল ও জুনেদ। পরদিন তাকে বাসে তুলে দেন জুনেদ।

    পরে বিষয়টি স্বজনদের জানায় ওই কিশোরী। স্বজনরা বাহুবল মডেল থানায় জানালে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে।

    ওসি (তদন্ত) আলমগীর কবির জানান, আসামি গ্রেপ্তারে তথ্যপ্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সিএনজি চালককে পুলিশ গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রেখেছে। এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ