ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পাশ করতে পারেনি ৩১ হাজার পরীক্ষার্থী, ১১টি কলেজের সবাই ফেল! গৌরনদীতে চাঁদাবাজি মামলায় যুবদল কর্মী গ্রেফতার বরিশালে ঈদগাহ মাঠ থেকে ১৪ বছরের কিশোর নিখোঁজ, থান‍ায় জিডি বরিশাল বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ সাংবাদিক মুজিব ফয়সালের ভগ্নিপতির মৃত্যুতে এস ‍এম জাকির হোসেনের শোক   কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা  গাজীপুরে পুলিশ ও বিএনপি নেতা নিহত, ট্রাকচালক বরিশালে গ্রেপ্তার মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি 
  • যৌনকর্মীকে গলা কেটে হত্যা

    যৌনকর্মীকে গলা কেটে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে ঋতু বেগম (৩০) নামে এক যৌনকর্মীকে গলা কেটে খুন করেছে দুর্বৃত্তরা।

    শনিবার (৯ অক্টোবর) সকালে যৌনপল্লীর বাড়িওয়ালা সুজন খন্দকারের ঘর থেকে পুলিশ যৌনকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার করে।

    নিহত ঋতু যৌনপল্লীর সুজনের কথিত স্ত্রী। তার বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায়।

    স্থানীয়রা জানান, শনিবার (৯ অক্টোবর) সকালে ঋতুর ঘর থেকে রক্ত গড়িয়ে বাইরে চলে আসে। পরে স্থানীয়রা তার ঘরে গিয়ে মেঝেতে গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে। এ সময় বিষয়টি গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

    পুলিশ ও স্থানীয়দের ধারণা, শুক্রবার (৮ অক্টোবর) দিনগত রাত ২টার পর থেকে শনিবার (৯ অক্টোবর) সকাল ৮টা’র মধ্যে যেকোনো সময় অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে যৌনকর্মীকে গলা কেটে খুন করে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

    গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্তে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ