ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএমপি কমিশনার পুত্র জারীফ সালেহ্’র গোল্ডেন জিপিএ-৫ অর্জন বরিশালে পাশ করতে পারেনি ৩১ হাজার পরীক্ষার্থী, ১১টি কলেজের সবাই ফেল! গৌরনদীতে চাঁদাবাজি মামলায় যুবদল কর্মী গ্রেফতার বরিশালে ঈদগাহ মাঠ থেকে ১৪ বছরের কিশোর নিখোঁজ, থান‍ায় জিডি বরিশাল বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ সাংবাদিক মুজিব ফয়সালের ভগ্নিপতির মৃত্যুতে এস ‍এম জাকির হোসেনের শোক   কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা  গাজীপুরে পুলিশ ও বিএনপি নেতা নিহত, ট্রাকচালক বরিশালে গ্রেপ্তার মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু
  • বাবার মৃত্যুর সংবাদ শুনে মেয়ের মৃত্যু

    বাবার মৃত্যুর সংবাদ শুনে মেয়ের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীর ডোমার উপজেলায় মোবাইল ফোনে বাবার মৃত্যুর সংবাদ শুনে হার্ট অ্যাটাকে মেয়ের মৃত্যু হয়েছে।
    শনিবার (৯ অক্টোবর) সকালে উপজেলার হরিণচড়া ইউনিয়নের জোড়পাখুড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

    মৃতরা হলেন, উপজেলার হরিণচড়া ইউনিয়নের জোড়পাখুড়ী গ্রামের মজিবুল হক (৭৫) এবং তার মেয়ে রাবেয়া খাতুন (৪০)। রাবেয়া নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের আজগর আলীর স্ত্রী।

    মৃতের ছেলে হারুন-অর-রশীদ জানান, দীর্ঘদিন থেকেই মজিবুল হক বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শনিবার (৯ অক্টোবর) ভোরে তার মৃত্যু হয়। মোবাইল ফোনে এ সংবাদ বড় বোন রাবেয়াকে জানান তিনি। এ সংবাদ শুনে কিছুক্ষণের মধ্যেই তার বুকে ব্যথা শুরু হয়। পরিবারের সদস্যরা কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনি মারা যান।

    তিনি আরও বলেন, আমরা দুই পরিবার কথা বলে মরদেহ দুটি একসঙ্গে দাফন করার সিদ্ধান্ত নেই। সে অনুযায়ী পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ