ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

    ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৯ অক্টোবর) সকালে তাকে গ্রেফতার করা হয়।

    এর আগে শনিবার নগরীর আকবর শাহ থানায় নির্যাতিতার বাবা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেন আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন।

    তিনি বলেন, আজ সকালে এক অভিভাবক থানায় এসে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। এতে তিনি অভিযোগ করেছেন তার মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে এক কিশোর ধর্ষণ করেছে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আকবর শাহ এলাকায় অভিযান চালিয়ে ওই কিশোরকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত কিশোর জাহাজে শ্রমিক হিসেবে কাজ করে।

    তিনি জানান, নির্যাতিতা ও অভিযুক্ত প্রতিবেশী। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ৬ অক্টোবর বিকেলে ওই কিশোরীকে বেড়াতে নিয়ে পতেঙ্গায় যায় অভিযুক্ত। কিশোরের পূর্বপরিচিত এক ব্যক্তির বাসায় তারা দুদিন অবস্থান করে। ওই বাসায় মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে অভিযুক্ত। এরপর শুক্রবার রাতে বাসায় এসে পরিবারকে বিষয়টি জানায় কিশোরী। পরে নির্যাতিতার বাবা আজ সকালে থানায় মামলা করেন। মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ