ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • তুরাগে ট্রলারডুবি : মৃত বেড়ে পাঁচ

    তুরাগে ট্রলারডুবি : মৃত বেড়ে পাঁচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর আমিনবাজার এলাকায় তুরাগ নদে ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত মোট পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিনজন শিশু আর দুইজন নারী। এখনো নিখোঁজ রয়েছেন আরও তিনজন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল কাজ করছে।

    শনিবার (৯ অক্টোবর) দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেন।

    তিনি জানান, শনিবার সকাল ৮টা ৫০ মিনিটে ট্রলারডুবির খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দলকে তুরাগ নদীতে পাঠানো হয়েছে। নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে।

    লিমা খানম আরও জানান, এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

    এর আগে নৌ-পুলিশের আমিনবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর শেখ জানান, বালুবাহী একটি খালি ট্রলারে চড়ে কয়েকজন নদীর এপার থেকে ওপার যাওয়ার সময় ডুবে যায়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ