ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা করে যুবককে যাবজ্জীবন বরিশাল নগরীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দিলেন প্রশাসক শিরীন বাবুগঞ্জে সেনাদের গ্রীষ্মকালীন মহড়ায় যুদ্ধক্ষেত্রের খাবার খেলেন প্রধানমন্ত্রী নিজেরা যদি পরিবেশের দিকে খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী আমরাই হবো: প্রধানমন্ত্রী ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সেনাবাহিনী বারবার দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ব্যাংককে বারে ভয়াবহ আগুন, নিহত ২৭ পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সংবর্ধনা জানাতে বরিশালে ৪০ কি.মি. মানবপ্রাচীর আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বরিশালে স্বাগত প্রধানমন্ত্রী, বাজেটে বঞ্চিত দক্ষিণাঞ্চলবাসীর যত দাবি
  • পদ্মায় মাছ ধরার সময় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

    পদ্মায় মাছ ধরার সময় বজ্রপাতে ৩ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শরীয়তপুরে নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে তিনজন মারা গেছেন হয়েছেন। এ সময় আহত হয়ে সাগর (২৫) নামে একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (১০ অক্টোবর) ভোর ৪টায় পদ্মা নদীর আনন্দ বাজার পয়েন্টে এ ঘটনা ঘটে।

    মৃতরা হলেন- ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবনিয়ার টুকু বেপারীকান্দির কাশেম পাঠানের ছেলে মহিউদ্দিন (২৪), দেওয়ানকান্দি এলাকার হাকিম দেওয়ানের ছেলে আল আমিন (৩২) ও চাঁদপুরের হাইমচর ইউনিয়নের চর ভৈরবের নয়ন আহমেদ (২৭)।

    স্থানীয় ও ইউপি সদস্য সূত্রে জানা যায়, ওই তিনজন ভোরে নদীতে মাছ ধরতে যায়। এ সময় হঠাৎ বজ্রপাত হয়। পরে আশপাশের নৌকার জেলেরা এগিয়ে আসে। এ সময় তারা তিনজনের মরদেহ দেখতে পায়। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

    উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোসলেম উদ্দিন বলেন, রোববার ভোরে নদীতে মাছ ধরতে যায় জেলেরা। নদীতে হঠাৎ বজ্রপাত হয়। এতে নদীতে থাকা জেলেরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় একটি নৌকায় বজ্র পড়ে। নৌকায় থাকা চারজনের মধ্যে তিনজন মারা যায়। একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    সখিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. ওবাইদুল হক বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ