ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • ডেঙ্গু আক্রান্ত আরও ২১১ জন হাসপাতালে ভর্তি

    ডেঙ্গু আক্রান্ত আরও ২১১ জন হাসপাতালে ভর্তি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন রোগী ভর্তি হয়েছে ২১১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ১৬৪ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ৪৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ৯৬৭ জন।

    আজ রবিবার (১০ অক্টোবর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছে ২০ হাজার ১২৯ জন। আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে (গতকাল সকাল ৮ টা থেকে আজ সকাল ৮ টা পর্যন্ত) পাঠানো ডেঙ্গু রোগীর সর্বশেষ এ তথ্য জানানো হয়েছে।


    এতে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীরা চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সেবা নিয়ে বাড়ি ফিরেছে ১৯ হাজার ৮৬ জন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪৬টি হাসপাতালে ৭৯৫ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ১৭২ জন ভর্তি রয়েছে। এই সময়ে মোট মৃত্যুর সংখ্যা ৭৬ জন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ