ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • হাঁসের ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

    হাঁসের ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হবিগঞ্জের বানিয়াচং প্রথমরেখ গ্রামে জমিতে হাঁসের ধান ধাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে হোসাইন আহমদ (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনা আরো ৫ জন আহত হয়েছে। 

    পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, বানিয়াচং উপজেলা সদরের প্রথমরেখ গ্রামের সামায়ুন মিয়ার একই গ্রামের নুরুল হোসেনের গংদের সাথে জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সোমবার দুপুরে সামায়ূন মিয়ার জমিতে গিয়ে নুরুল হোসেনের হাঁস ধান খেয়ে ফেলে। এ সময় সামায়ূন মিয়ার পক্ষের লোকজন হাঁসগুলোকে বারি দিয়ে পা ভেঙ্গে দেয়। পরবর্তীতে এ নিয়ে সামায়ূন মিয়া ও নূরুল হোসেনের কথা কাটাকাটি হয়। পরবর্তীতে স্থানীয় মুরুব্বীয়ান বিষয়টি নিস্পতি করে দেন। 

    আজ দুপুরে উভয় পক্ষের লোকজন আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের খবর পেয়ে সামায়ূন মিয়ার চাচা হোসাইন আহমদ ফেরাতে যান। এ সময়  প্রতিপক্ষের লোকজন তার উপর ইটপাকেল ছুরে এবং দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

    এ বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মাহদুমুল হাসান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে একজন নিহত হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। নিহত হোসাইন আহমদ বানিয়াচং উপজেলার সদরের ৩নং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীর ছোট ভাই।  


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ