ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পাশ করতে পারেনি ৩১ হাজার পরীক্ষার্থী, ১১টি কলেজের সবাই ফেল! গৌরনদীতে চাঁদাবাজি মামলায় যুবদল কর্মী গ্রেফতার বরিশালে ঈদগাহ মাঠ থেকে ১৪ বছরের কিশোর নিখোঁজ, থান‍ায় জিডি বরিশাল বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ সাংবাদিক মুজিব ফয়সালের ভগ্নিপতির মৃত্যুতে এস ‍এম জাকির হোসেনের শোক   কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা  গাজীপুরে পুলিশ ও বিএনপি নেতা নিহত, ট্রাকচালক বরিশালে গ্রেপ্তার মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি 
  • অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অ্যাকশনে সেতুমন্ত্রী

    অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অ্যাকশনে সেতুমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সম্প্রতি কাউকে কোনো খবর না জানিয়ে মিরপুর ১৩ নম্বরে বিআরটিএ অফিসে ঝটিকা সফর করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এসময় সবার আগে কৈশোর পার হওয়া সদ্য যুবক তার অভিযোগ জানান মন্ত্রীকে। একটি বেসরকারি টেলিভিশনের ধারণ করা ওই ভিডিও এখন রীতিমতো ভাইরাল।

    মন্ত্রী ওই কিশোরের অভিযোগ পেয়ে আনসার সদস্যদের ধরেন, প্রশ্নের মুখে ফেলেন। পরে 'এমন হবে না' প্রতিশ্রুতি দিয়ে পার পান আনসার সদস্যরা।

    সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে পেয়ে ওই কিশোর বলেন, 'আনসার সদস্যরা এখানে দালালি করেন। ওদের কাছে কোনো সহযোগিতা পাওয়া যায় না, উলটো কোনো কিছু কিছু জিজ্ঞেস করলেই তারা টাকা চায়। ৫০০ টাকা ১ হাজার টাকা চায়, এখানে সব আনসার সব আনসার এমন করে, কোনো হেল্প করে না তারা।'

    এরপর ওবায়দুল কাদের পাকড়াও করেন আনসার সদস্যদের কমান্ডারকে। ওই কমান্ডারকে যখন ওবায়দুল কাদের জিজ্ঞেস করছিলেন, তখন আনসার কমান্ডার বলছিলেন, 'আনসারদের কাজ হলো...' তাঁকে থামিয়ে দেন মন্ত্রী। বলেন, 'আনসারদের কাজ হলো মানুষকে হয়রানি করা, লোকজন তো তা বলতেছে...'

    এরপর কমান্ডার প্রতিশ্রুতি দেন এমন কাজ তার তাদের দ্বারা হবে না।  পরে ওবায়দুল কাদের বিআরটিএ ঘুরে ঘুরে আরো অভিযোগ গ্রহণ করেন ও তার প্রতিকারের চেষ্টা করেন।  

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ