ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা
  • ইয়েমেনে গভর্নরকে লক্ষ করে গাড়িবোমা হামলায় নিহত ৫

    ইয়েমেনে গভর্নরকে লক্ষ করে গাড়িবোমা হামলায় নিহত ৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইয়েমেনের দক্ষিণাঞ্চলে এডেন শহরে এক গাড়িবোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। গভর্নর আহমেদ লামলাস এবং কৃষিমন্ত্রী সালেম আল-সুকাত্রি'র গাড়িবহর লক্ষ করে এ হামলা চালানো হয়। তবে তারা দু'জনই প্রাণে বেঁচে গেছেন। রবিবার (১০ অক্টোবর) এখবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

    প্রতিবেদনে বলা হয়, লামলাস ও সালেম দু'জনই সাউদার্ন ট্রান্সজিশনাল কাউন্সিলের (এসটিসি) নেতা। এর মধ্যে লামলাস এসটিসির সাধারণ সম্পাদক। সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের সঙ্গে জোটে আছে এসটিসি। এডেনসহ দেশের দক্ষিণাঞ্চলের বড় অংশ এসটিসির নিয়ন্ত্রণে আছে।

    হামলায় নিহতদের মধ্যে আছেন গভর্নরের প্রেস সেক্রেটারি ও তার ফটোগ্রাফার, তার নিরাপত্তা প্রধান, গর্ভনরের আরেক সফরসঙ্গী এবং একজন সাধারণ নাগরিক। এ হামলায় আহতের সংখ্যা অন্তত ১০। এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তবে এসটিসির মুখপাত্র আলী আল-কাথিরি এক বিবৃতিতে ইসলামী জঙ্গি গোষ্ঠীকে দায়ী করেছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ