ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • ১১৫ বছর বয়সে চলে গেলেন পায়ে হেঁটে হজে যাওয়া মহিউদ্দিন

     ১১৫ বছর বয়সে চলে গেলেন পায়ে হেঁটে হজে যাওয়া মহিউদ্দিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পায়ে হেঁটে হজ পালনকারী দিনাজপুরের হাজি মহিউদ্দিন ইন্তেকাল করেছেন। রবিবার দিবাগত রাত ১২টা ৩০মিনিটে রামসাগর খসরুর মোড়ে তার তৃতীয় মেয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাজী মহিউদ্দিন।

    আশস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৫ বছর। বাদ জোহর  রামসাগর জাতীয় উদ্যানের বায়তুল আকসা জামে মসজিদের সামনে তাঁর জানাজা নামাজ শেষে রামসাগর দিঘীপাড়ায় পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে, দুই ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

    হাজি মো. মহিউদ্দিন দিনাজপুর সদর উপজেলার রামসাগর দিঘীপাড়া গ্রামের মৃত ইজার পন্ডিত ও মমিরন নেছার ছেলে এবং জাতীয় উদ্যানের বায়তুল আকসা জামে মসজিদের সাবেক ইমাম। তিনি ১৯০৬ সালের ১০ আগস্ট জন্ম গ্রহণ করেন। মো. মহিউদ্দিন ১৯৬৮ সালে হজ করার উদ্দেশ্যে পায়ে হেঁটে দিনাজপুর থেকে রওনা দেন। পায়ে হেঁটে হজ করতে যেতে-আসতে তার সময় লেগেছিলো আঠারো মাস। এ আঠারো মাসে তিনি পাড়ি দিয়েছিলেন কয়েক হাজার কিলোমিটার পথ। এ সময় তিনি সফর করেছেন ৩০টি দেশ। যে দেশগুলো তিনি সফর করেছেন সে দেশগুলোর নাম তিনি মুখস্ত বলতে পারতেন। পাসপোর্ট ও ভিসা করতে খরচ হয় ১ হজার ২০০ টাকা।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ