ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • শ্যালিকার আপত্তিকর ছবি দেখিয়ে বিয়ে ভাঙলেন দুলাভাই! অতঃপর ...

     শ্যালিকার আপত্তিকর ছবি দেখিয়ে বিয়ে ভাঙলেন দুলাভাই! অতঃপর ...
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের ছাতকে শ্যালিকার আপত্তিকর ছবি দেখিয়ে বিয়ে ভেঙে দেওয়ার অভিযোগে মো. শেখ আজিজুল হাকিম (৩০) নামে এক লম্পটকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়েরের পর রবিবার (১০ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজিজুল মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার দক্ষিণ গড়গাঁও গ্রামের মৃত আফরোজ আলীর ছেলে।

    পুলিশ সূত্রে জানা যায়, লম্পট আজিজুল হাকিম সম্প্রতি ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নে কৈতক গ্রামে এক কিশোরীকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই সে শ্বশুর বাড়িতে আসা-যাওয়ার এক পর্যায়ে ১৮ বছর বয়সী শ্যালিকার সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করেন। প্রায় সময়ই মোবাইল ফোনে ইমোর মাধ্যমে ভিডিও কলে শ্যালিকার সঙ্গে কথা বলতেন আজিজুল হাকিম। এই সুবাদে আজিজুল হাকিম মোবাইলে কথা বলার সময় শ্যালিকার আপত্তিকর ছবি সংরক্ষণ করেন।

    সম্প্রতি শ্যালিকার বিয়ের ব্যাপারে কথা বলতে ছেলে পক্ষ বাড়িতে দেখতে এসে দু’পক্ষের মধ্যে বিয়ের চূড়ান্ত কথা হয়।

    এদিকে, শ্যালিকার বিয়ের খবর জানতে পেরে লম্পট আজিজুল হাকিম শ্যালিকার আপত্তিকর ছবি ছেলে পক্ষকে দেখান। ছবি দেখানোর পরই বিয়ের সিদ্ধান্ত থেকে সরে আসে ছেলে পক্ষ।

    এ ঘটনায় আজিজুল হাকিমের (স্ত্রীর বড় ভাই) সম্বন্ধী শনিবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়েরের পর আজিজুল হাকিমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে মামলা নথিভুক্ত করে পুলিশ।

    একই দিন রাতে থানার উপ-পরিদর্শক শাহিন হোসেন ও মো. মহিন উদ্দিনসহ একদল পুলিশ রাজনগর থানা পুলিশের সহায়তায় একই উপজেলার দক্ষিণ গড়গাঁও গ্রামের নিজ বাড়ি থেকে আজিজুল হাকিমকে আটক করে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ