ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • টিসিবির ৬০০ কেজি পেঁয়াজ জব্দ, তেল-চিনি-ডাল উধাও

    টিসিবির ৬০০ কেজি পেঁয়াজ জব্দ, তেল-চিনি-ডাল উধাও
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝিনাইদহের কালীগঞ্জে টিসিবির ৬০০ কেজি পেঁয়াজ ও একটি পিকআপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

    মঙ্গলবার (১২ অক্টোবর) বেলা ১২টার দিকে কালীগঞ্জ শহরের থানা রোডে পিকআপ থেকে ১৪ বস্তা পেঁয়াজ ও পিকআপ জব্দ করা হয়। এ সময় পিকআপের চালক পলাতক ছিল। তবে ওই পিকআপে টিসিবির অন্যান্য পণ্য চিনি তেল ও ডাল পাওয়া যায়নি।

    এ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার। তিনি পিকআপে কাউকে না পেয়ে জব্দকৃত পেঁয়াজ ও পিকআপ থানায় নিয়ে গিয়ে নিয়মিত মামলা দেয়ার নির্দেশ দেন। পরে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন পেঁয়াজগুলো টিসিবির ডিলার মৃধা জেনারেল স্টোরের মালিক সরোয়ার হোসেন শিপনের। তিনি ঝিনাইদহ থেকে টিসিবির পণ্য উত্তোলন করলেও জানানো হয়নি দায়িত্বরত ট্যাগ অফিসারকে। এর আগে গত বছরের এপ্রিল মাসে চোরাইভাবে টিসিবির পণ্য বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছিলেন এই ডিলার।

    জানা গেছে, মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে টিসিবির ডিলার শিপন পেঁয়াজগুলো বিক্রির উদ্দেশ্যে কালীগঞ্জ শহরের কাঁচামাল ও পাকামাল আড়ৎ ইমা বাণিজ্য ভান্ডারে ফিরোজ নামের একজনের কাছে পাঠান। কিন্তু তিনি টিসিবির পেঁয়াজ কিনতে অস্বীকৃতি জানান। পরে সেগুলো অন্যস্থানে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে কালীগঞ্জ এসিল্যান্ড ও ইউএনওকে খবর দেন।

    ইমা বাণিজ্য ভান্ডারের ম্যানেজার ফিরোজ হোসেন জানান, সকালে টিসিবির ডিলার শিপন ফোন করে পেঁয়াজগুলো কিনতে অনুরোধ করেন। কিন্তু তিনি পিকআপসহ পেঁয়াজগুলো ফেরত পাঠিয়ে দেন।

    এই ব্যাপারে শিপন জানান, তিনি পণ্য উত্তোলনের কথাটি উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছিলেন। সকালে বারবাজার এলাকায় চিনি, তেল ও ডাল বিক্রি করেছেন। পেঁয়াজগুলো সেখানে নিয়ে যাওয়া হচ্ছিল।

    মৃধা জেনারেল স্টোরের ট্যাগ অফিসার ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার তরুণ কুমার দাস বলেন, সরকারি নিয়ম আছে কোন ডিলার পণ্য উত্তোলন করলে অবশ্যই ট্যাগ অফিসারকে জানাতে হবে। কিন্তু ডিলার পণ্য উত্তোলন করলেও তাকে জানানো হয়নি। তাই এ বিষয়ে তিনি কিছুই জানেন না।

    কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার জানান, মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে ঝিনাইদহ থেকে টিসিবির ডিলার মৃধা জেনারেল স্টোরের মালিক শিপন ৩০০ কেজি চিনি, ডাল ৩০০ কেজি, তেল ৪০০ লিটার ও ৬০০ কেজি পেঁয়াজ উত্তোলন করেন। কিন্তু পিকআপে চিনি, ডাল ও তেল পাওয়া যায়নি। ১৪ বস্তায় ৬০০ কেজি পেঁয়াজ ছিল। সেগুলো জব্দ করা হয়েছে। টিসিবির পণ্য কেউ এভাবে বিক্রি করতে পারেন না।

    কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া জেরিন জানান, ডিলার শিপন পণ্য উত্তোলনের কোন তথ্য জানাননি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ